সব লোকে কয় লালন কি জাত সংসারে
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে।।সুন্নত দিলে হয় মুসলমান
নারী লোকের কি হয় বিধান।
বামন চিনি পৈতে প্রমাণ
বামনী চিনি কি করে।।কেউ মালা কেউ তসবিহ গলে
তাইতে কি জাত ভিন্ন বলে।আসা কিংবা যাওয়ার কালে
জাতের চিহ্ন রয় কারে।।জগৎ জুড়ে জাতের কথা
লোকে গল্প করে যথাতথা।লালন বলে জাতের ফাতা
ডুবাইছি সাধবাজারে।।
বাংলা
English

Comments