“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গোল করো না গোল করো না ওগো নাগরী
গোল করো না গোল করো না ওগো নাগরী
  • Sub Title: দেখ দেখি ঠাওরে দেখি

গোল করো না গোল করো না ওগো নাগরী।
দেখ দেখি ঠাওরে দেখি
কেমন ঐ গৌরাঙ্গ হরি।।

সাধু কী ও যাদুকরী
এসেছে এই নদেপুরী
খাটবে না হেথায় ভারিভুরি
তাই ভেবে মরি।।

বেদ-পুরাণে কয় সমাচার
কলিতে আর নাই অবতার
যে কয় সেই গিরিধর
এসেছে নদেপুরী।।

বেদে যা নাই তাই যদি হয়
পুঁথি পড়ে কেন মরতে যায়
লালন বলে ভজব সদাই
ঐ গৌরহরী।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কোন চরণ এই দীনহীনকে দেবে
কোন চরণ এই দীনহীনকে দেবে

কোন চরণ এই দীনহীনকে দেবে

  • Sub Title: দুটি চরণ বৈ নয়, আছে শতভক্তের হৃদয়
 শ্রীরূপের সাধন আমার কৈ হল
শ্রীরূপের সাধন আমার কৈ হল

শ্রীরূপের সাধন আমার কৈ হল

  • Sub Title: শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল
 এবার কি সাধনে শমন-জ্বালা যায়
এবার কি সাধনে শমন-জ্বালা যায়

এবার কি সাধনে শমন-জ্বালা যায়

  • Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন