“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে
  • Sub Title: মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে

মন র’লো সেই রিপুর বশে রাত্রিদিনে।
মনের গেল না স্বভাব, কিসে মেলে ভাব সাধুর সনে।।

আমি বলি শ্রীচরণ
মনে যদি হয় কখন
অমনি উঠে হয়, দুষ্ট সে সময়
ধরে যেদিক টানে।।

নিজগুনে যা করেন সাঁই
তা বিনে আর ভরসা নাই
তুমি জান মোর, মনের ভক্তির জোর
যেরূপ মনে।।

দিনে দিনে দিন ফুরালো
রঙমহল অন্ধকার হ’ল
লালন বলে, হায় কী হবে
উপায় তো দেখি নে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

রাছুলকে তা চিনতে নারে
রাছুলকে তা চিনতে নারে

রাছুলকে তা চিনতে নারে

  • Sub Title: রাছুল পয়দা হলেন আল্লার নূরে
 জানবো এই পাপী হতে
জানবো এই পাপী হতে

জানবো এই পাপী হতে

  • Sub Title: যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে
 না জানি কেমন রূপ সে
না জানি কেমন রূপ সে

না জানি কেমন রূপ সে

  • Sub Title: নামের সৌরভে যার ত্রিভুবন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন