“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হৃদয় কেন চাহে হৃদয় আমি জানি মন জানে
হৃদয় কেন চাহে হৃদয় আমি জানি মন জানে
  • Sub Title: আমি জানি মন জানে

হৃদয় কেন চাহে হৃদয়
আমি জানি মন জানে।
জানে নদী কেন যে সে

যায় ছুটে সাগর পানে।।

কেহ বারি কেন চাহে
জানে চাতক জানে মেঘ,
জানে চকোর দূর গগনের
চাঁদ কেন তারে টানে।।

কুসুম কেন চাহে শিশির
জানে শিশির জানে ফুল,
জানে বুলবুল আছে কাঁটা
তবু যায় গুল-বাগানে।।

নয়ন চাহে নয়ন-বারি
মন চাহে মনোব্যথা,
প্রাণ আছে যার সেই জানে
কেন চায় প্রাণে প্রাণে।।

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পূর্ণ-অভিনন্দন
পূর্ণ-অভিনন্দন

পূর্ণ-অভিনন্দন

  • Sub Title: ভেদ করি পুন বন্ধ কারার অন্ধকারের পাষাণ-ফাঁদ!
এ কি এ মধু শ্যাম-বিরহে
এ কি এ মধু শ্যাম-বিরহে

এ কি এ মধু শ্যাম-বিরহে

  • Sub Title: হৃদি-বৃন্দাবনে নিতি রসধারা বহে॥
ওরে ও স্রোতের ফুল
ওরে ও স্রোতের ফুল

ওরে ও স্রোতের ফুল

  • Sub Title: ভেসে ভেসে হায় এলি অসহায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন