“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জাগিলে ‘পারুল’ কি গো ‘সাত ভাই চম্পা’ ডাকে
জাগিলে ‘পারুল’ কি গো ‘সাত ভাই চম্পা’ ডাকে
  • Sub Title: উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে

জাগিলে ‘পারুল’ কি গো ‘সাত ভাই চম্পা’ ডাকে।
উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে।।
চলিলে সাগর ঘুরে

অলকার মায়ার পুরে,
ফোটে ফুল নিত্য যথায়
জীবনের ফুল্ল-শাখে।।

আঁধারের বাতায়নে চাহে সাজ লক্ষ তারা,
জাগিছে বন্দিনীরা, টুটে ওই বন্ধ কারা।
থেকো না স্বর্গে ভুলে
এ পারের মর্ত্য কূলে,
ভিড়ায়ো সোনার তরি
আবার এই নদীর বাঁকে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া
যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া

যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া

  • Sub Title: যাবার কথা শুনিলে অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ
কত দুঃখ সহিব তোর পিরিতে
কত দুঃখ সহিব তোর পিরিতে

কত দুঃখ সহিব তোর পিরিতে

  • Sub Title: আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন