“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি যার নূপুরের ছন্দ
আমি যার নূপুরের ছন্দ
  • Sub Title: বেণুকার সুর-

আমি যার নূপুরের ছন্দ
বেণুকার সুর-
কে সেই সুন্দর কে!

আমি যার বিলাস-যমুনা
বিরহ-বিধুর
কে সেই সুন্দর কে।।

যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম-ডালা,
না-দেখা সুদূর-
কে সেই সুন্দর কে।।

যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায় হায়।

আমি যার বরষার আনন্দ-কেকা
নৃত্যের সঙ্গিনী দামিনী-রেখা,
যে মম অঙ্গে কাঁকন-কেয়ূর
কে সেই সুন্দর কে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যোগী হে, কে তুমি হৃদি-আসনে
যোগী হে, কে তুমি হৃদি-আসনে

যোগী হে, কে তুমি হৃদি-আসনে

  • Sub Title: বিভূতিভূষিত শুভ্র দেহ নাচিছ দিক্-বসনে
প্রজাপতি প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি

প্রজাপতি প্রজাপতি

  • Sub Title: কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না
শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না

শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না

  • Sub Title: আমি রাইয়ের বৃন্দাদূতী তোমায় নিতে আসিয়াছি
আমিই শুধু রইনু বাকি
আমিই শুধু রইনু বাকি

আমিই শুধু রইনু বাকি

  • Sub Title: যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

  • Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান্ রে সবাই টান্
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার

সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার

  • Sub Title: মায়ানদী ছয়জন বাদি সে ঘাটে ত্রিবেণির বাজার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন