“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও কে চলিছে বন-পথে
ও কে চলিছে বন-পথে
  • Sub Title: নূপুর পায়ে রন ঝন ঝন্

ও কে চলিছে বন-পথে একা
নূপুর পায়ে রন ঝন ঝন্।
তারি চপল চরণ-আঘাতে

দুলিছে নদী-দোলে ফুলবন॥

ঝরে ঝর ঝর গিরি-নির্ঝর
তার ছন্দ চুরি ক’রে,
‘এল সুন্দর, এল সুন্দর’
বাজে বনের মর্মরে।
গায় পাখী মেলি, আঁখি
বলে: বন-দেবী এলো নাকি?
মধুর রঙ্গে অঙ্গে-ভঙ্গে
আনে শিহরণ॥

সন্ধ্যায় ঝিল্লীর মঞ্জীর তার
ঝির্ ঝির্ শির্ শির্ তোলে ঝংকার।
মধুভাষিণী সুচারু-হাসিনী
সে মায়াহরিণী।

ফোটালো আঁধারে মরি মরি
দুলিছে অলকে আঁখির পলকে
দোলন-চাঁপারি নাচের মতন॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ
কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ

কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ

  • Sub Title: ওরে আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ
মধুর আরতি তব বিশ্ব সভাতে
মধুর আরতি তব বিশ্ব সভাতে

মধুর আরতি তব বিশ্ব সভাতে

  • Sub Title: নিত্য হেরি নাথ সন্ধ্যায় প্রভাতে
মোরা ঝন্‌ঝার মত উদ্দাম
মোরা ঝন্‌ঝার মত উদ্দাম

মোরা ঝন্‌ঝার মত উদ্দাম

  • Sub Title: মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল
বালা যোবান মোরি স্যখিরি পরদেশে পিয়া
বালা যোবান মোরি স্যখিরি পরদেশে পিয়া

বালা যোবান মোরি স্যখিরি পরদেশে পিয়া

  • Sub Title: ক্যায়সে স্যামহালু সোলা ব্যরস উম্যারিয়ারি পরদেশে পিয়া
আমার নয়নে নয়ন রাখি
আমার নয়নে নয়ন রাখি

আমার নয়নে নয়ন রাখি

  • Sub Title: পান করিতে চাও কোন অমিয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন