“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে
বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে
  • Sub Title: এক জনমের নহে

বঁধু, তোমার আমার এই যে বিরহ
এক জনমের নহে।
তাই যত কাছে পাই তত এ হিয়ায়

কি যেন অভাব রহে॥

বারে বারে মোরা কত সে ভুবনে আসি
দেখিয়া নিমেষে দুইজনে ভালোবাসি,
দলিয়া সহসা মিলনের সেই মালা
(কেন) চলিয়া গিয়াছি দোঁহে॥

আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতার।
শুধু চেয়ে থাকি, কেঁদে কেঁদে ডাকি, চাঁদ আর পারাবার
যেন চাঁদ আর পারাবার।

মোদের মিলন-মঞ্জরি দু’টি হায়!
কতবার ফোটে কতবার ঝ’রে যায়;
আমি কাঁদি ব্রজে (বঁধু), তুমি কাঁদ মথুরায়,
মাঝে অপার যমুনা বহে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বন্ধু পথ চেয়ে চেয়ে
বন্ধু পথ চেয়ে চেয়ে

বন্ধু পথ চেয়ে চেয়ে

  • Sub Title: আকাশের তারা পৃথিবীর ফুল গণি
জ্বালো দেয়ালি জ্বালো
জ্বালো দেয়ালি জ্বালো

জ্বালো দেয়ালি জ্বালো

  • Sub Title: অসীম তিমিরে শ‍্যামা মা যে অযুত কোটি আলো
ঊষা এল চুপি চুপি
ঊষা এল চুপি চুপি

ঊষা এল চুপি চুপি

  • Sub Title: চাহে ভীরু নববধূ সম তরুণ অরুণ বুঝি জাগে॥
ফুলের জলসায় নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি

ফুলের জলসায় নীরব কেন কবি

  • Sub Title: ভোরের হাওয়ায় কান্না পাওয়ায় তব ম্লান ছবি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন