মুখে কেন নাহি বল— আঁখিতে যে কথা কহ।
অন্তরে যদি চাহো মোরে
তবে কেন দূরে দূরে রহো॥প্রেম-দীপ শিখা অন্তরে যদি জ্বলে,
কেন চাহো তারে লুকাইতে অঞ্চলে,
পূজিবে না যদি সুন্দরে— রূপ-অঞ্জলি কেন বহ॥ফুটিলে কুসুম-কলি রহে না পাতার তলে,
কুণ্ঠা ভুলিয়া দখিনা-বায়ের কানে কানে কথা বলে।যে অমৃত-ধারা উথলে হৃদয় মাঝে,
রুধিয়া তাহারে রেখো না হৃদয় লাজে,
প্রাণ কাঁদে যার লাগি,
তারে কেন বিরহ-দাহনে দহ॥
মুখে কেন নাহি বল আঁখিতে যে কথা কহো
- Sub Title: অন্তরে যদি চাহো মোরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 71
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সেদিন ছিল কি গোধূলি
- Sub Title: চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন
এ জনমে মোদের মিলন হবে না
- Sub Title: হবে না আর জানি জানি
একি অপরূপ রূপে মা তোমায়
- Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী
ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ
- Sub Title: এল আবার দুসরা ঈদ
তোমার নামে একি নেশা হে প্রিয় হজরত
- Sub Title: যত চাহি তত কাঁদি আমার মেটে না হসরত
ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন শোন নিবেদন
- Sub Title: যেন থাকে নিশিদিন তোমারি সেবায় মোর তনু-প্রাণ-মন
জ্বালো দেয়ালি জ্বালো
- Sub Title: অসীম তিমিরে শ্যামা মা যে অযুত কোটি আলো
নূরজাহান! নূরজাহান!
- Sub Title: সিন্ধু নদীতে ভেসে
মোরে ভালবাসায় ভুলিয়ো না
- Sub Title: পাওয়ার আশায় ভুলিয়ো
আমিনার কোলে নাচে হেলে দুলে
- Sub Title: শিশু নবী আহমদ রূপের লহর তুলে
আসে রজনী, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
- Sub Title: ছায়া-আঁচল-ঢাকা কানন তলে
পিয়াসী প্রাণ তারে চায়
- Sub Title: এনে দে তায়
বাংলা
English 