আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।
আমার কথার ফুল গো,
আমার গানের মালা গো-কুড়িয়ে তুমি নিও।।
আমার সুরের ইন্দ্রধনু
রচে আমার ক্ষণিক তনু,
জড়িয়ে আছে সেই রঙে মোর
অনুরাগ অমিয়।।আমার আঁখি-পাতায় নাই দেখিলে
আমার আঁখি-জল,
আমার কণ্ঠের সুর অশ্রুভারে
করে টলমল।
আমার হৃদয়-পদ্ম ঘিরে
কথার ভ্রমর কেঁদে ফিরে,
সেই ভ্রমরের কাছে আমার
মনের মধু পিও।।
আকাশে আজ ছড়িয়ে দিলাম, প্রিয়
- Sub Title: আমার কথার ফুল গো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 60
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বসন্ত মুখর আজি
- Sub Title: দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি
- Sub Title: নদীর পানে চেয়ে চেয়ে মন যে কেমন করে॥
প্রিয়তম হে বিদায়
- Sub Title: আর রাখিতে নারি আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়॥
কাণ্ডারি গো, কর কর পার
- Sub Title: এই অকূল ভব-পারাবার
এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ
- Sub Title: গাইতে এলে গান
যারে হাত দিয়ে মালা দিতে
- Sub Title: কেন মনে রাখো তারে
আসিলে কে অতিথি সাঁঝে
- Sub Title: পূজার ফুল ঝরে বন-মাঝে
এলে তুমি কে কে ওগো
- Sub Title: তরুণা অরুণা করুণা সল চোখে
ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে
- Sub Title: অপরাধ যেয়ো ভুলে
জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা
- Sub Title: ডেকে যায় আজি তারা চল রে সুমুখে চল
ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায়
- Sub Title: তবু যেতে হবে হায়!
শ্মশানে জাগিছে শ্যামা
- Sub Title: অন্তিমে সন্তানে নিতে কোলে
বাংলা
English 