আজি গানে গানে ঢাকব আমার
গভীর অভিমান।
কাঁটার ঘায়ে কুসুম করেফোটাব মোর প্রাণ।।
ভুলতে তোমার অবহেলা
গান গেয়ে মোর কাটবে বেলা,
আঘাত যত হান্বে বীণায় উঠবে তত তান।।ছিড়লে যে ফুল মনের ভুলে
আমি গাঁথব মালা সেই ফুলে,
আসবে যখন বন্ধু তোমার
করব তারে দান।।আমার সুরের ঝর্না-তীরে
রচব গানের উর্বশীরে
তুমি সেই সুরেরই ঝর্না-ধারায়
উঠবে করে স্নান।।কথায় কথায় মিলায়ে মিল
কবি রে, তোর ভরল কি দিল্,
তোর শূন্য হিয়া, শূন্য নিখিল,
মিল পেল না প্রাণ।।
আজি গানে গানে ঢাকব আমার
- Sub Title: গভীর অভিমান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 13
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বঁধু মিটিলনা সাধ ভালবাসিয়া
- Sub Title: তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়॥
কোথায় তুই খুঁজিস ভগবান
- Sub Title: সে যে রে তোরই মাঝে রয়
যাবি কে মদিনায়, আয় ত্বরা করি
- Sub Title: তোর খেয়া-ঘাটে এল পুণ্য-তরী
রাখ রাখ রাঙা পায় হে শ্যামরায়
- Sub Title: হে শ্যামরায়!
উজান বাওয়ার গান গো এবার
- Sub Title: আর গাসনে ভাটিয়ালি
তোমার বিনা-তারের গীতি
- Sub Title: বাজে আমার বীণা-তারে
ফুল-কিশোরী! জাগো জাগো, নিশি ভোর
- Sub Title: দুয়ারে দখিন-হাওয়া
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
- Sub Title: মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রী দুর্গা
রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে
- Sub Title: শত ফুলশর মুরছায় প্রিয়া তোমার নয়ন-ভঙ্গে
তুমি লহ প্রভু আমার সংসারেরই ভার
- Sub Title: আজকে অতি ক্লান্তআমি বইতে নারি আর
কোন্ মাটিতে আমার কায়া
- Sub Title: সৃজিলে হায় প্রভু মোর
মোহর্মের চাঁদ এল ঐ কাঁদাতে ফের দুনিয়ায়
- Sub Title: ওয়া হোসেনা ওয়া হোসেনা তারই মাতম শোনা যায়
বাংলা
English 
Comments