“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওরে কে বলে আরবে নদী নাই
ওরে কে বলে আরবে নদী নাই
  • Sub Title: যথা রহমতের ঢল বহে অবিরল

ওরে কে বলে আরবে নদী নাই
যথা রহমতের ঢল বহে অবিরল
দেখি প্রেমে-দরিয়ার পানি

যেদিকে চাই॥

যাঁর ক্বাবা ঘরের পাশে আব-এ-জম্জম্
যথা আল্লা-নামের বাদল ঝরে হরদম,
যথা ঝরে হরদম-
যার জোয়ার এসে দুনিয়ার দেশে দেশে
পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই॥

যার ফোরাতের পানি আজো ধরার ‘পরে
নিখিল নর-নারীর চোখে ঝরে
শুকায় না যে নদী দুনিয়ায়,
যার শক্তি বন্যার তরঙ্গ-বেগে
যত বিষন্ন-প্রাণ ওরে আনন্দে উঠল জেগে
যাঁর প্রেম-নদীতে, যাঁর পুণ্য-তরীতে
মোরা ত’রে যাই॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমায় নহে গো ভালবাস শুধু
আমায় নহে গো ভালবাস শুধু

আমায় নহে গো ভালবাস শুধু

  • Sub Title: বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান
শিউলি ফুলের মালা দোলে
শিউলি ফুলের মালা দোলে

শিউলি ফুলের মালা দোলে

  • Sub Title: এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই॥
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

  • Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম আজও করে ঝলমল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন