“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে
একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে
  • Sub Title: এ যে সুর নহে মদির সুরা রে সুরের সাকি॥

একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে ভিনদেশি পাখী
এ যে সুর নহে, মদির সুরা, রে সুরের সাকি॥
বসি’ মোর জানালা পাশে

কেন বুক-ভাঙা নিরাশে
যাও ঘুম ভাঙায়ে নিতি সকরুণ সুরে ডাকি॥

তোর ও সুরে কাঁদছে ঊষা অস্ত চাঁদের গলা ধরে
ভোর-গগনের কপোল বেয়ে শিশির-অশ্রু গড়িয়ে পড়ে।
আমি রইতে নারি ঘরে
কেন প্রাণ কেমন করে
আমার মন লাগে না কাজে, আর জলে ভরে আঁখি॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন