“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায়
যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায়
  • Sub Title: তুমি করিবে প্রণাম

যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায়
তুমি করিবে প্রণাম,
তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক

প্রিয় নিও মোর নাম॥

একদা এমনি এক গোধূলি বেলা
যেতেছিলে মন্দির-পথে একেলা,
জানি না কাহার ভুল তোমার পূজার ফুল
আমি লইলাম—
সেই দেউলের পথ সেই ফুলেরই শপথ
প্রিয়, তুমি ভুলিলে হায় আমি ভুলিলাম॥

পথের দুঁধারে সেই কুসুম ফোটে
হায় এরা ভোলেনি,
বেঁধেছিলে তরু শাখে লতার যে ডোর
হের আজো খোলেনি।

একদা যে নীল নভে উঠেছিল চাঁদ
ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাধ
আজি অশ্রু-বাদল সেথা ঝরে অবিরাম॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমি কলহেরি তরে কলহ করেছি
আমি কলহেরি তরে কলহ করেছি

আমি কলহেরি তরে কলহ করেছি

  • Sub Title: তুমি মন বোঝ মনোচোর মান বোঝ নাকি হে —

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন