উদার ভারত! সকল মানবে
দিয়াছ তোমার কোলে স্থান।
পার্শি-জৈন-বৌদ্ধ-হিন্দুখ্রিস্টান-শিখ-মুসলমান।।
তুমি পারাবার, তোমাতে আসিয়া
মিলেছে সকল ধর্ম জাতি,
আপনি সহিয়া ত্যাগের বেদনা সকল দেশের করেছ জ্ঞাতি;
নিজেরে নিঃস্ব করিয়া, হয়েছ
বিশ্ব-মানব-পীঠস্থান।।নিজ সন্তানে রাখি নিরন্ন
অন্য সবারে অন্ন দাও,
তোমার স্বর্ণ রৌপ্য মানিকে
বিশ্বের ভান্ডার ভরাও;
আপনি মগ্ন ঘন তমসায়
ভুবনে করিয়া আলোক দান।।বক্ষে ধরিয়া কত সে যুগের
কত বিজেতার গ্লানির স্মৃতি,
প্রভাত আশায় সর্বসহা মা
যাপিছ দুখের কৃষ্ণা তিথি,
এমনি নিশীথে এসেছিলে বুকে
আসিবে আবার সে ভগবান।।
উদার ভারত! সকল মানবে
- Sub Title: দিয়াছ তোমার কোলে স্থান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 12
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
- Sub Title: ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি
জানি জানি তুমি আসিবে ফিরে
- Sub Title: আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে॥
মোহান্তের মোহ-অন্তের গান
- Sub Title: ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: ঝরায়ে দোলন-চাপা বকুল
সাজিয়াছ যোগী বলো কার লাগি
- Sub Title: তরুণ বিবাগী
সখি বলো বঁধুয়ারে নিরজনে
- Sub Title: ব’লো বঁধুয়ারে
মাধব বংশীধারী বনোয়ারি গোঠ-চারী
- Sub Title: গোবিন্দ কৃষ্ণ মুরারি
তোরা যারে এখনি হালিমার কাছে লয়ে
- Sub Title: লয়ে ক্ষীর সর ননী
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
বল সখী বল ওরে সরে যেতে বল
- Sub Title: মোর মুখে কেন চায় আঁখি-ছলছল
নাইয়া কর পার
- Sub Title: কূল নাহি নদী-জল সাঁতার
সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
- Sub Title: সাকি! বুল্বুলি কেন কাঁদে গুল্-বাগিচায়
বাংলা
English 
Comments