“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কত নিদ্রা যাও রে কন্যা
কত নিদ্রা যাও রে কন্যা
  • Sub Title: যাবার বেলায় শুনিয়া যাই তোমার মুখের বাণী॥

কত নিদ্রা যাও রে কন্যা জাগো একটু খানি
যাবার বেলায় শুনিয়া যাই তোমার মুখের বাণী॥
নিশীথিনীর ঘুম ভেঙে যায় চন্দ্র যখন হেসে তাকায় গো

চাতাকিনী ঘুমায় কি গো দেখলে মেঘের পানি॥

ফুলের কুঁড়ি চোখ মেলে চায় যেই না ভ্রমর বোলে (রে কন্যা)
বসন্ত আসিলে রে কন্যা বনের লতা দোলে (রে কন্যা)
বনের লতা দোলে।

যারা বাঁধা আছে প্রাণে প্রাণে জাগে তারা ঘুম না জানে
আমি যখন রইব না গো জাগবে তুমি জানি।
তখন জাগবে তুমি জানি॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

শ্মশান-কালীর নাম শুনে রে
শ্মশান-কালীর নাম শুনে রে

শ্মশান-কালীর নাম শুনে রে

  • Sub Title: মা যে আমার শবের মাঝে শিব জাগায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন