বনে মোর ফুল-ঝরার বেলা
জাগিল এ কী চঞ্চলতা। (অবেলায়)
এল ঐ শুকনো ডালে ডালেকোন অতিথির ফুল-বারতা।। (এল ঐ)
বিদায়-নেওয়া কুহু সহসা এল ফিরে
জোয়ার ওঠে দুলে, মরা নদীর তীরে,
শীতের বনে বহে দখিনা হাওয়া ধীরে
জাগায়ে বিধুর মধুর ব্যথা।। (পরানে)বেল-কুঁড়ির মালা পরে তেমনি করে
কৈশোরের প্রিয়া এল কী রূপ ধরে?
হারানো সুর আজি কণ্ঠে ওঠে ভরে,
লাজ ভুলে বধূ কহিল কথা।। (বাসরে)রুদ্ধ বাতায়ন খুলে দে, চেয়ে দেখি-
হেনার মঞ্জরি আবার ফুটেছে কি?
হারানো মানসী ফিরেছে লয়ে কি
গত বসন্তের বিহ্বলতা।।
বনে মোর ফুল-ঝরার বেলা
- Sub Title: জাগিল এ কী চঞ্চলতা (অবেলায়)
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
পড় গে নামাজ ভেদ বুঝে সুঝে
- Sub Title: সুঝে
প্রেমজ্বালা সহে না প্রাণে
- Sub Title: সহিতে নারি হায় কী করি
সাধ জাগে মনে পর-জীবনে
- Sub Title: তব কপোলে যেন তিল হই
হারাইল মূল লাভের আশে
- Sub Title: পরের ধনে হইয়া ধনী এসেছ এ অবনী মন রে
গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
- Sub Title: যার অন্তরে
রাস-মঞ্চোপরি দোলে মুরলীধারী
- Sub Title: নটবর সুন্দর শ্যাম
দিবানিশি করিয়া যতন
- Sub Title: হৃদয়েতে রচেছি আসন-
অকূলও দরিয়ারে মাঝি
- Sub Title: বাইয়া যাও বাইয়া যাও রে
সখি যায়নি তো শ্যাম মথুরায়
- Sub Title: আর আমি কাঁদব না সই
আজব রঙের কল বসাইল
- Sub Title: মানুষেরই দেহায়
গৌর আমার কলির আচার বিচার
- Sub Title: কী আইন আনিলে
বাংলা
English 
Comments