“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি
ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি
  • Sub Title: যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি॥

আমার ঠন্ঠনিয়ার চটি
যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি॥
মোর শ্রীচরণ ভরসা গেলি কাহার পায়ে গ’লে

তুই দু’বছর পায়ে ছিলি তোরে জানতাম সতী ব’লে
তুই কাহার গোদা চরণ দেখে গেলি শেষে পটি’
চটি গেলি শেষে পটি॥

তোরে নিয়ে গেছেন যিনি তার চটিখানি ফেলে
এ চটি তো নয় রামচটিতং আছেন বদন মেলে।
সদা আছেন বদন মেলে যেন অষ্টাবক্র বেঁকে
হয়ে গিয়েছেন ঠিক আঁশবঁটি॥

চটি কেন তোরে রাখিনিকো বগল-দাবা ক’রে
বুঝি এতক্ষণ সে ফাটিয়ে তোরে ফেলেছে পা ভ’রে
শেষে আস্তাকুড়েঁ দেছে ফেলে সে যে হয়তো চটিমটি॥

আমি ভাবি, এ তার পায়ের জুতো না তার গায়ের নিমা
আমারচটির পাশে ইনি ঠিক যেন দিদি মা
ওরে চটি রে তোর দিদি হলেও চলতো মোটামুটি
তুই চটপটিয়ে আয় চ’লে নয় সত্যি যাব চটি॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ঈদ মোবারক হো
ঈদ মোবারক হো

ঈদ মোবারক হো

  • Sub Title: ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
পরজনমে যদি আসি এ ধরায়
পরজনমে যদি আসি এ ধরায়

পরজনমে যদি আসি এ ধরায়

  • Sub Title: ক্ষণিক বসন্ত যেন না ফুরায়॥
কোন্ সে-সুদূর অশোক-কাননে
কোন্ সে-সুদূর অশোক-কাননে

কোন্ সে-সুদূর অশোক-কাননে

  • Sub Title: আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন