“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গভীর-নিশীথে ঘুম ভেঙে যায়
গভীর-নিশীথে ঘুম ভেঙে যায়
  • Sub Title: সে কি তুমি সে কি তুমি?

গভীর-নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে-
সে কি তুমি, সে কি তুমি?
কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে-

সে কি তুমি, সে কি তুমি?

কাহার ক্ষুধিত প্রেম যেন, হায়,
ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়;
কার সকরুণ আঁখি দু’টি যেন রাতের তারার মত
মুখপানে চেয়ে থাকে-
সে কি তুমি, সে কি তুমি?

নিশির বাতাস কাহার হুতাশ দীরঘ নিশাস সম
ঝড় তোলে এসে অন্তরে মোর, ওগো দুরন্ত মম।
সে কি তুমি, সে কি তুমি?

মহাসাগরের ঢেউ-এর মতন
বুকে এসে বাজে কাহার রোদন,
‘পিয়া পিয়া’ নাম জপে অবিরাম বনের পাপিয়া পাখী
আমার চম্পা শাখে-
সে কি তুমি, সে কি তুমি?

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি নহি বিদেশিনী
আমি নহি বিদেশিনী

আমি নহি বিদেশিনী

  • Sub Title: (ঐ) ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী
রংমহলের রংমশাল মোরা
রংমহলের রংমশাল মোরা

রংমহলের রংমশাল মোরা

  • Sub Title: রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি
বন্ধু, তুইন বড়ো কঠিন
বন্ধু, তুইন বড়ো কঠিন

বন্ধু, তুইন বড়ো কঠিন

  • Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্
বরষা ঐ এল বরষা
বরষা ঐ এল বরষা

বরষা ঐ এল বরষা

  • Sub Title: আলোর ধারায় জল ঝরঝরি অবিরল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন