“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার গহিন জলের নদী
আমার গহিন জলের নদী
  • Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি

আমার গহিন জলের নদী।
আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি।।
তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর,

চরে এসে বস্লাম রে ভাই ভাসালে সে চর।
এখন সব হারিয়ে তোমার জলে রে
আমি ভাসি নিরবধি।।

আমার ঘর ভাঙিলে ঘর পাব ভাই
ভাঙ্লে কেন মন,
হারালে আর পাওয়া না যায় মনের মতন।
জোয়ারে মন ফেরে না আর রে
(ও সে) ভাটিতে হারায় যদি।।

তুমি ভাঙো যখন কূল রে নদী
ভাঙো একই ধার,
আর মন যখন ভাঙো রে নদী
দুই কূল ভাঙো তার।
চর পড়ে না মনের কূলে রে
একবার সে ভাঙে যদি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমরা পানের নেশার পাগল
আমরা পানের নেশার পাগল

আমরা পানের নেশার পাগল

  • Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
তিলক দিলে কি শ্যাম
তিলক দিলে কি শ্যাম

তিলক দিলে কি শ্যাম

  • Sub Title: কে দিল বনমালী বনমালা গলাতে?
ও তুই উলটো বুঝলি রাম
ও তুই উলটো বুঝলি রাম

ও তুই উলটো বুঝলি রাম

  • Sub Title: আমি আম চাহিতে জাম দিলে আর জাম চাহিতে কি-না আম॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন