কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা।
আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা।
সীতা- সীতা!!বিরহে তোমার অরণ্যচারী
কাঁদে রঘুবীর বল্কলধারী,
ঝরা চামেলির অশ্রু ঝরায়ে ঝুরিছে বন-দুহিতা।
সীতা- সীতা!!তোমার আমার এই অনন্ত অসীম বিরহ নিয়া
কত আদি কবি কত রামায়ণ রচিবে কে জানে প্রিয়া!
বেদনার সুর-সাগর তীরে
দয়িতা আমার এসো এসো ফিরে,
আবার আঁধার হৃদি-অযোধ্যা হইবে দীপান্বিতা।।
সীতা- সীতা!!
কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা
- Sub Title: আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 125
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
অগ্নি-ঋষি অগ্নি-বীণা তোমায় শুধু সাজে
- Sub Title: তাই ত তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥
ঊষা এল চুপি চুপি
- Sub Title: চাহে ভীরু নববধূ সম তরুণ অরুণ বুঝি জাগে॥
চক্র সুদর্শন ছোড়কে মোহন
- Sub Title: ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী॥
খেলে চঞ্চলা বরষা-বালিকা
- Sub Title: মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়
আয় বনফুল ডাকিছে মলয়
- Sub Title: এলোমেলো হাওয়ায় নূপুর বাজায়
এসো প্রিয় মন রাঙায়ে
- Sub Title: মন মাধবী বন দুলায়ে দুলায়ে দুলায়ে॥
সাগর আমায় ডাক দিয়েছে
- Sub Title: মন-নদী তাই ছুটছে ঐ
মন কার কথা ভেবে এমন উদাস করে
- Sub Title: দেখেছি ভোরবেলাতে স্বপ্নে কারে
ঐ হের রসুলে খোদা এল ঐ
- Sub Title: গেলেন মদিনা যবে হিজরতে হজরত
দোষ দিওনা প্রবীণ জ্ঞানী হেরি’ খারাব শারাব-খোর
- Sub Title: তাহার যে পাপ তারই একার হয় না লেখা নামে তোর
শ্মশানে জাগিছে শ্যামা
- Sub Title: অন্তিমে সন্তানে নিতে কোলে
বাংলা
English