“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হলো শুরু
নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হলো শুরু
  • Sub Title: নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরু-দুরু

নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হল শুরু,
নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরু-দুরু।।
মিটল না ভাই চেনার দেনা, অমনি মু্হুর্মুহু

ঘরছাড়া ডাক করলে শুরু অথির বিদায়-কুহু-
‘উহু উহু উহু!’

হাতছানি দেয় রাতের শাঙন,
অমনি বাঁধে ধরল ভাঙন,
ফেলিয়ে বিয়ের হাতের কাঙন-
আমি খুঁজে বেড়াই কোন্ আঙনে কাঁকন বাজে গো!
বেরিয়ে দেখি ছুটছে কেঁদে বাদলি হাওয়া হু হু,
মাথার ওপর দৌড়ে টাঙন, ঝড়ের মাতন, দেয়ার গুরু গুরু।।

পথ হারিয়ে কেঁদে ফিরি, ‘আর বাঁচিনে!
কোথায় প্রিয়, কোথায় নিরুদ্দেশ?’
কেউ আসে না, মুখে শুধু ঝাপটা মারে
নিশীথ-মেঘের আকুল চাঁচর কেশ!

‘তাল-বনে’ ত ঝঞ্ঝা তাথৈ হাততালি দেয়, বজ্রে বাজে তূরী,
মেখ্লা ছিঁড়ি পাগ্লী মেয়ে বিজ্লী-বালা নাচায়
হীরের চুড়ি ঘুরি ঘুরি ঘুরি
(ও সে) সকল আকাশ জুড়ি!
থামল বাদল রাতের কাঁদা,
ভোরের তারা কনক গাঁদা,
ফুটল, ও মোর টুটলো ধাঁধা,
হঠাৎ ও কার নূপুর শুনি গো!
থামলো নূপুর, ভোরের তারা বিদায় নিল ঝুরি।

এখন চলি সাঁঝের বধূ সন্ধ্যাতারার চলার পথে গো!
আজ অস্তপারের শীতের বায়ু কানের কাছে বইছে ঝুরু-ঝুরু।।

কলিকাতা
চৈত্র ১৩২৭

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কী আইন আনিল নবি
কী আইন আনিল নবি

কী আইন আনিল নবি

  • Sub Title: রেজাবন্দি সালাত জাকাত
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত
ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

  • Sub Title: তারা আজ কেঁদে শুধায় ‘সেই ডালে ফুল ফুটল কি গো
দাও হে হৃদয় ভরে দাও
দাও হে হৃদয় ভরে দাও

দাও হে হৃদয় ভরে দাও

  • Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
নইদের চান দয়াল গউর
নইদের চান দয়াল গউর

নইদের চান দয়াল গউর

  • Sub Title: একদিন তো না দিলায় দেখা জন্মাবধি তোমায় ডাকি চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন