“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ’রে
নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ’রে
  • Sub Title: ভিন গাঁ হতে এনে গো রস-পিয়াসি

নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ’রে
ভিন গাঁ হতে এনে গো রস-পিয়াসি
ও আমার রস-পিয়াসি রসিক জনের তরে॥

মিঠে রোদে শীতের দিনে
তরুণ-বঁধূ লও গো কিনে
ফাগুন-হাওয়া বইবে প্রাণে, ওগো হালকা নেশার ঘোরে।
এনেছি মেটে কলস ভ’রে॥

মলিন মুখে দিয়ে দেখ নলিন খেজুর-গুড়
বাহির-ভিতর হবে তাহার মিষ্টিতে ভরপুর
ওগো মিষ্টিতে ভরপুর।

মোর তনুর চেয়ে অনেক বেশী
মধুর এ রস ও বিদেশী,
রস না পিয়েও ঝিমিয়ো না গো নেশায় অমন ক’রে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পূর্ণ-অভিনন্দন
পূর্ণ-অভিনন্দন

পূর্ণ-অভিনন্দন

  • Sub Title: ভেদ করি পুন বন্ধ কারার অন্ধকারের পাষাণ-ফাঁদ!
প্রণমি তোমায় বন-দেবতা
প্রণমি তোমায় বন-দেবতা

প্রণমি তোমায় বন-দেবতা

  • Sub Title: শাখে শাখে শুনি তব ফুল-বারতা
কত ফুল তুমি পথে ফেলে দাও
কত ফুল তুমি পথে ফেলে দাও

কত ফুল তুমি পথে ফেলে দাও

  • Sub Title: আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পড়ে মনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন