“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা
জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা
  • Sub Title: স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত-মাতা

জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা।
স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত-মাতা।।
তোমার স্নেহ যায় বয়ে মা শত ধারায় নদীর স্রোতে,

ঘরে ঘরে সোনার ফসল ছড়িয়ে পড়ে আঁচল হতে,
স্নিগ্ধছায়া মাটির বুকে তোমার শীতল-পাটি পাতা।।

স্বর্গের ঐশ্বর্য লুটায় তোমার ধূলি-মাখা পথে,
তোমার ঘরে নাই যাহা মা, নাইকো তাহা ভূ-ভারতে।
ঊর্ধ্বে আকাশ নিম্নে সাগর গাহে তোমার বিজয়-গাথা।।

আদি জগদ্ধাত্রী তুমি জগতেরে প্রথম প্রাতে
শিক্ষা দিলে দীক্ষা দিলে করলে মানুষ আপন হাতে।
তোমার কোলের লোভে মাগো রূপ ধরে আসেন বিধাতা।।

ছেলের মুখের অন্ন কেড়ে খাওয়ালি মা যাদের ডেকে,
তারাই দিল তোর ললাটে চির-দাসীর তিলক এঁকে,
দেখে শুনে হয় মা মনে নেইকো বিচার, নেই বিধাতা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মোরা ঝন্‌ঝার মত উদ্দাম
মোরা ঝন্‌ঝার মত উদ্দাম

মোরা ঝন্‌ঝার মত উদ্দাম

  • Sub Title: মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল
বরষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে
বরষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে

বরষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে

  • Sub Title: বাজে গুরু গুরু আনন্দ-ডম্বরু অম্বর মাঝে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন