আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে।।
জ্বলে দীপ-শিখা আম্র-মুকুলে
রাঙা পলাশ অশোকে বকুলে,আসে সে আলোর টানে বন-তল
মৌমাছি প্রজাপতি দলে দল
পুড়ে মরিতে সে রূপ-শিখাতে
প্রাণ সঁপিতে বাসন্তিকাতে;
পরিমল অঞ্জন মাখিয়া নয়নে
হের ঝিমায় আকাশ চাঁদের স্বপনে।।জ্বলে গগনে তারার দীপালি
আজি ধরাতে আকাশে মিতালি
ধরা চাঁপার গেলাস ভরিয়া
মধু উর্ধ্বে তুলে গো ধরিয়া
পান করিতে সে মধু পরীরা
আসে নেমে কাননে স-শরীরা;
বাজে উৎসব বাঁশি গগনে পবনে
হের ঝিমায় আকাশ চাঁদের স্বপনে।।আজি বাতাবি নেবুর কুঞ্জে,
শ্যামা দোয়েল মধুপ গুঞ্জে,
ফেরে আকাশে পক্ষ প্রসারি
ফুল- কিশর স্বপন-পসারী।
সাড়া জগে বনে বনে সাজ-সাজ,
ঐ এলো রে এলো রে ঋতুরাজ,
তাই সেজেছে প্রকৃত কুস্মী বসনে।।
আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে
- Sub Title: জ্বলে দীপ-শিখা আম্র-মুকুলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 13
বাউল গান এর নতুন প্রবন্ধ
গরিব নেওয়াজ হজরত শাহজালাল
- Sub Title: বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে
আমরা ধন্য গাইয়া যাই
- Sub Title: পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই
অন্তিমকালের কালে ও কি হয় না জানি
- Sub Title: কী মায়াঘোরে কাটালি হারে দিনমণি
হরি হরি বলে ডাকরে মন রসনা
- Sub Title: হরি নাম বিনা তোমার উপায় গতি দেখি না ধু-
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ
- Sub Title: পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে
নাহয় তোমার যা হয়েছে তাই হল
- Sub Title: আরো কিছু নাই হল নাই হল নাই হল
কাল কাঁটালি কালের বসে
- Sub Title: এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
আজি শুভ শুভ্র প্রাতে
- Sub Title: শান্তিলোক জ্যোতির্লোক প্রকাশি
হরি কোনটা তোমার আসল নাম
- Sub Title: শুধাই তোমারে
অন্তরে বেদনা গো সখি
- Sub Title: সে বিনে কে জানে
পিরিতে আমার চাইলো না সখী কালিয়ার সোনা
- Sub Title: পিরিতে আমায় চাইলো না ধু
আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না
- Sub Title: মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে
বাংলা
English 
Comments