“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গানগুলি মোর আহত পাখীর সম
গানগুলি মোর আহত পাখীর সম
  • Sub Title: লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম

গানগুলি মোর, আহত পাখীর সম
লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম।।
বাণ-বেঁধা মোর গানের পাখীরে

তুলে নিও প্রিয় তব বুকে ধীরে,
লভিবে মরণ চরণে তোমার
সুন্দর অনুপম।।

তারা সুখের পাখায় উড়িতেছিল গো নভে,
তবনয়ন-শায়কে বিঁধিলে তাহাদের কবে।

মৃত্যু আহত কন্ঠে তাহার
একি এ গানের জাগিল জোয়ার,
মরণ বিষাদে অমৃতের স্বাদ
আনিলে নিষাদ মম।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

দিল দোলা দিল দোলা
দিল দোলা দিল দোলা

দিল দোলা দিল দোলা

  • Sub Title: কোন দখিন হাওয়া গজল-গাওয়া
এ বাসি বাসরে আসিলে কে গো
এ বাসি বাসরে আসিলে কে গো

এ বাসি বাসরে আসিলে কে গো

  • Sub Title: কেন পুন বাঁশি বাজালে কাফি ললিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন