হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নইলে রাঁধব না, বাঁধব না চুল।
কুসমি রঙ শাড়ি, চুড়ি বেলোয়ারি।কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে,
বাবলা ফুল, আমের মুকুল।।
নৈলে রাঁধব না, বাঁধব না চুল।।তিরকূট পাহাড়ে শালবনের ধারে
বস্বে মেলা আজি বিকালবেলায়।
দলে দলে পথে চলে সকাল হতে
সাঁওতাল সাঁওতালনি নূপুর বেঁধে পায়
যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরান বাউল।।
নৈলে রাঁধব না, বাঁধব না চুল।।পলার মালা নাই,
কী যে করি ছাই,
গাঁথব মালা রে, এনে দে, এনে দে রে দে রে শিঁয়াকুল।।
নৈলে রাঁধব না, বাঁধব না চুল।।
হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল
- Sub Title: এনে দে এনে দে নইলে রাঁধব না বাঁধব না চুল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 5
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা
- Sub Title: কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা
ওই ভাঙল হাসির বাঁধ
- Sub Title: অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ
দূতী তারে কর মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না
- Sub Title: নানা জাতি ফুল তুলি সাজাইয়াছি ফুল বিছানা
বিনদ কালিয়া বন্ধুরে বিনদ কালিয়া
- Sub Title: কেমনে থাকিব ঘরে তোমায় না হেরিয়া
যদি জোটে রোজ এমনি বিনি পয়সায় ভোজ
- Sub Title: এমনি বিনি পয়সায় ভোজ
কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি
- Sub Title: কেন বিধি অবলা করিলে ধু
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
- Sub Title: জপে তোমারই নাম
ও শ্যাম রসবিন্দাবনে আও না কেনে
- Sub Title: রাসবিন্দাবনে
শ্যামলও সুন্দরও রূপ আমি যেদিন হইতে হেরি গো
- Sub Title: পাগল মনে আমার লয় না ঘরবাড়ি
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
- Sub Title: মুদিয়া আসিছে আঁখি তার চাহিয়া দেখিল চারি ধার
দেখ না আপন দেল-মন ধুড়ে
- Sub Title: দিন-দোনের মালিক সে যে আছে ধড়ে
বাংলা
English 
Comments