“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
  • Sub Title: লাজে-বাধো-বাধো বোল

আধো আধো বোল
লাজে-বাধো-বাধো বোল
বলো কানে কানে।

যে কথাটি আধো রাতে
মনে লাগায় দোল-
ব’লো কানে কানে।।

যে কথার কলি সখি আজও ফুটিল না
শরমে মরম-পাতে দোলে আনমনা,
যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল-
বলো কানে কানে।।

যে কথা লুকায়ে থাকে লাজনত চোখে,
না বলিতে যে কথাটি জানাজানি লোকে,
যে কথাটি ধ’রে রাখে অধরের কোল-
বলো কানে কানে।।

যে কথাটি বলিতে চাহ বেশভূষার ছলে,
যে কথা দেয় বলে তব তনু পলে পলে,
যে কথাটি বলিতে সই গালে পড়ে টোল-
বলো কানে কানে।।

[এর সাথে ‘গুলবাগিচা গীতিনাট্য (১৯৪০) ও ”গানের মালা’ (১৯৩৪) গীতিকাব্য-র ‘আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল’ গাণের কিছুটা সাদৃশ্য রয়েছে কিন্তু কথায় ভিন্নতা রয়েছে।]

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভয় নেই রে তোদের নেই রে ভয়
ভয় নেই রে তোদের নেই রে ভয়

ভয় নেই রে তোদের নেই রে ভয়

  • Sub Title: যা চলে সব অভয়-মনে- আকাশে ওই উঠেছে শুকতারা
নইদের চান দয়াল গউর
নইদের চান দয়াল গউর

নইদের চান দয়াল গউর

  • Sub Title: একদিন তো না দিলায় দেখা জন্মাবধি তোমায় ডাকি চি
 ঘরে বাস করি সে ঘরের খবর নাই
ঘরে বাস করি সে ঘরের খবর নাই

ঘরে বাস করি সে ঘরের খবর নাই

  • Sub Title: চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই
নদী এই মিনতি তোমার কাছে
নদী এই মিনতি তোমার কাছে

নদী এই মিনতি তোমার কাছে

  • Sub Title: ভাসিয়া নিয়ে যাও আমারে যে দেশে মোর বন্ধু আছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন