“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা
মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা
  • Sub Title: কী হবে লইয়া মানবতাহীন ত্রিশ কোটি এই মানুষ-মেষ

মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা, হে পরমেশ!
কী হবে লইয়া মানবতাহীন ত্রিশ কোটি এই মানুষ-মেষ।।
কলের পুতুল এরা প্রাণহীন

পাষাণ আত্মবিশ্বাস-হীন
নিজেরে ইহারা চিনে না, কেমনে চিনিবে ইহারা নিজের দেশ।।

ফিরিছে শ্মশানে যেন প্রেত-পাল,
নর নাই, শুধু নর-কঙ্কাল,
এই চির-অভিশপ্তের মাঝে জাগাও হে প্রভু প্রাণের রেশ।।

ভায়ে ভায়ে হেথা নাহি প্রেম-বোধ
কেবলি কলহ কেবলই বিরোধ,
দেয়ালের পরে তুলিয়া দেয়াল নিজেরে নিজেরা করিছে শেষ।
হে দেশ-বিধাতা, দূর করো এই লজ্জা ও গ্লানি, এ দীন বেশ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 আপনারে আপনি চেনা যদি যায়
আপনারে আপনি চেনা যদি যায়

আপনারে আপনি চেনা যদি যায়

  • Sub Title: তবে তারে চিনতে পারি সেই পরিচয়
সে কোন্ পাগল যায় পথে তোর
সে কোন্ পাগল যায় পথে তোর

সে কোন্ পাগল যায় পথে তোর

  • Sub Title: তারে ডাকিস নে ডাকিস নে তোর আঙিনাতে
নবযৌবন আষাঢ় মাসে
নবযৌবন আষাঢ় মাসে

নবযৌবন আষাঢ় মাসে

  • Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে

পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে

  • Sub Title: মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি

প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি

  • Sub Title: নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন