“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ধুলি-পিঙ্গল জটাজুট মেলে
ধুলি-পিঙ্গল জটাজুট মেলে
  • Sub Title: আমার প্রলয় সুন্দর এলে॥

ধূলি-পিঙ্গল জটাজুট মেলে—
আমার প্রলয় সুন্দর এলে॥
পথে-পথে ঝরা কুসুম ছাড়ায়ে

রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,
গৈরিক উত্তরী গগনে উড়ায়ে—
রুদ্ধ ভবনের দুয়ার ঠেলে॥

বৈশাখী পূর্ণিমা-চাঁদের তিলক
তোমারে পরাব,
মোর অঞ্চল দিয়া তব জটা নিঙাড়িয়া
সুরধুনী ঝরাব।

যে-মালা নিলে না আমার ফাগুনে
জ্বালা তারে তব রূপের আগুনে,
মরণ দিয়া তব চরণ জড়াব—
হে মোর উদাসীন্ যেয়ো না ফেলে॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 দেল ছুঁড়ে দেখনা মনা
দেল ছুঁড়ে দেখনা মনা

দেল ছুঁড়ে দেখনা মনা

  • Sub Title: মিছে কেবল সন্দেহের দোলায়
তওবা করো বারেবার
তওবা করো বারেবার

তওবা করো বারেবার

  • Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার
এগো বৃষভানুর মাইয়া
এগো বৃষভানুর মাইয়া

এগো বৃষভানুর মাইয়া

  • Sub Title: ফুল বিছানা সাজন করি ফুলের বালিশ ফুল মশারি
চৈতালি চাঁদিনী রাতে
চৈতালি চাঁদিনী রাতে

চৈতালি চাঁদিনী রাতে

  • Sub Title: নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন