আমি কী সুখে লো গৃহে রবো।
আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি
আমিও যোগিনী হব।।সে আমারই ধেয়ান করিত গো সদা
তার সে ধ্যান ভাঙিল যদি,
ওলো সে ভোলে ভুলুক, আমি ঐ রূপ
ধেয়াইব নিরবধি।
আমিও যোগিনী হবো!
শ্যাম যে তরুর তলে বসিবে লো ধ্যানে
সেথা আঁচল বিছায়ে রবো।আমি ধূলায় বসতে দেবো না সই,
তার সোনার অঙ্গ মলিন হবে
ধূলায় বসতে দেবো না সই।
কুয়াশায় চাঁদ পড়বে ঢাকা
সহিতে পারিব না সই।
ধূলাই যদি সে মাগে,
আমি আপনি হইব রাঙা পথ-ধূলি
বঁধুয়ার অনুরাগে।
শ্যাম যে পথ দিয়ে চলে যাবে
সেই পথের ধূলি হব।সে চলে যেতে দলে যাবে
সেই সুখে গো ধূলি হব।হব ভিক্ষার ঝুলি, শ্যাম লবে তুলি
বাহুতে আমারে জড়ায়ে,
আমার বেদনা-গৈরিক-রাঙা
বাস দেব তারে পরায়ে।
নবীন যোগীরে সাজাইব আমি,
আমার প্রাণের গোধূলি-বেলার
রঙে রঙে তারে সাজাইব অমি।সখি তার অনাদর-আগুনে জ্বালায়ে
পোড়াব লাবণি মোর,
ওলো তারির হাতের আঘাতে আঘাতে
হবে এ দেহ কঠোর।আমার এ তনু শুকাবে গভীর অভিমানের জ্বালা,
আমি তাই দিয়ে তার হব গলায় রুদ্রাক্ষেরই মালা।আমি শ্যামের গলার মালা হব,
আমি জীবনে পেয়েছি জ্বালা শুধু সখি,
মরে এবার মালা হব।আমার চোখের জলে বইবে নদী,
আমি নদী হয়ে কেঁদে যাব
চরণে তার নিরবধি।
আমি কি সুখে লো গৃহে রবো,
আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি
আমিও যোগিনী হব।।
আমি কী সুখে লো গৃহে রবো
- Sub Title: আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
- Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়
কী সুন্দর চালাইল তরি
- Sub Title: চালাইলে চলে জলে কি স্থলে
কেন প্রাণ ওঠে কাঁদিয়া
- Sub Title: কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া গো
মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই
- Sub Title: কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই
কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে
- Sub Title: সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেলো
মনের মনে হলো না একদিনে
- Sub Title: আমি আছি কোথায় আর কোথায়
ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো
- Sub Title: যাও দূতি বৃন্দাবনে বন্ধুরে আনিতে গো
ব্রজের কথা স্মরণ হইল
- Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো
আগে জান না ও মনুরায়
- Sub Title: বাজি হারিলে তখন
ও মা যশোদে গো, তা আর বললে কি হবে
- Sub Title: গোপালকে যে এঁটো দেই মা, মনে যে ভাব ভেবে
পিরানে পির আমার
- Sub Title: আব্বাস ক্বারি নাম যাঁহার
রাখে গো তোর প্ৰেমঋণে
- Sub Title: তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্ৰাণে বাঁচি
বাংলা
English 
Comments