“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

করুণ কেন অরুণ আঁখি
করুণ কেন অরুণ আঁখি
  • Sub Title: দাও গো সাকি দাও শারাব

করুণ কেন অরুণ আঁখি
দাও গো সাকি দাও শারাব।
হায় সাকি এ আঙ্গুরি খুন,

নয় ও হিয়ার খুন-খারাব।।

দুর্দিনের এই দারুণ দিনে
শরন নিলাম পান-শালায়,
হায় সাহারার প্রখর তাপে
পরাণ কাঁপে দিল্-কাবাব।।

আর সহে না দিল্ নিয়ে এই
দিল্-দরদির দিল্লগি,
তাই তো চালাই নীল পেয়ালায়
লাল শিরাজী বে-হিসাব।।

এই শারাবের নেশার রঙে
নয়ন-জলের রঙ লুকাই,
দেখছি আঁধার জীবন ভরি
ভর-পিয়ালার লাল খোয়াব।।

আমার বুকের শূন্যে কে গো
ব্যথার তারে ছড়্ চালায়,
গাইছি খুশির মহফিলে গান
বেদন-গুণীর বীণ্ রবাব্।।

হারাম কি এই রঙিন পানি,
আর হালাল এই জল চোখের?
নরক আমার হউক মঞ্জুর,
বিদায়-বন্ধু, লও আদাব।।

দেখ্ রে কবি, প্রিয়ার ছবি
এই শারাবের আর্শিতে,
লাল গেলাসের কাঁচ্-মহলার
পার হ’তে তার শোন্ জওয়াব।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি গুনাগারের আশা গো
আমি গুনাগারের আশা গো

আমি গুনাগারের আশা গো

  • Sub Title: মুর্শিদ জিয়ন্তে করো পূরণ
নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

নিগূঢ় প্রেম

  • Sub Title: নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন