কোন রস-যমুনার কূলে বেণু-কুঞ্জে
হে কিশোর বেণুকা বাজাও।
মোর অনুরাগ যায় যেথা, তনু যেতে নারে,তুমি সেই ব্রজের পথ দেখাও।।
মোর অন্ধ আঁখি কাঁদে চাঁদের তৃষায়
তব পানে চেয়ে রাত কেটে যায়।
বঁধু এই ভিখারিনি সেই মাধুকরী চায়
মধুবনে, গোপীগণে যে মধু দাও।।প্রেমহীন নীরস জীবন লয়ে,
পথে পথে ফিরি বৈরাগিনী হয়ে-
বুঝি আমি চাই তাই তব প্রেম নাহি পাই,
কৃপা করো প্রেমময়, তুমি মোরে নাও।।
কোন রস-যমুনার কূলে বেণু-কুঞ্জে
- Sub Title: হে কিশোর বেণুকা বাজাও
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
- Sub Title: গুরু গত না হলে প্রেমের প্রেমিক না হলে সে ধন পায় না রে
আজি শুভ শুভ্র প্রাতে
- Sub Title: শান্তিলোক জ্যোতির্লোক প্রকাশি
আমি বাঁধি কোন মোহনা
- Sub Title: আমার দেহনদীর বেগ গেলো না
ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ আজ
- Sub Title: তটিনীর বুকে ঝাঁপায়ে পড়িলে কেন মহা-পারাবার?
কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি
- Sub Title: মান ছাড় কিশোরী
এনে কোন ফুলের সৌরভ জগৎকে মাতালি রে
- Sub Title: জমিন ছাড়া গাছের মূল, ডাল ছাড়া পাতা
লুকোচুরি খেলতে হরি হার মেনেছ
- Sub Title: লুকাতে চাও বৃথা হে শ্যাম ধরা পড় ক্ষণে ক্ষণে
নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা
- Sub Title: তুমি আসলে আনন্দ হবে নিরানন্দ রবে না
আমাদের পাকবে না চুল গো
- Sub Title: পাকবে না চুল
সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা
- Sub Title: নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা
বাংলা
English 
Comments