“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জগৎ জুড়ে জাল ফেলেছিস
জগৎ জুড়ে জাল ফেলেছিস
  • Sub Title: (তোর) মায়ার জালে মহামায়া বিশ্বভুবন আছে ছেয়ে॥

জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা কি তুই জেলের মেয়ে।
(তোর) মায়ার জালে মহামায়া, বিশ্বভুবন আছে ছেয়ে॥
প’ড়ে মা তোর মায়ার ফাঁদে

কোটি নরনারী কাঁদে;
তোর মায়াজাল ততই বাঁধে পালাতে চায় যত ধেয়ে॥

চতুর যে-মীন সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে;
(তাই) জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে।
জাল এড়িয়ে তাই সে বাঁচে।
তাই মা আমি নিলাম শরণ
তোর ও দুটি রাঙা চরণ,
এড়িয়ে গেলাম মায়ার বাঁধন মা তোর অভয়-চরণ পেয়ে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বলেছিলে, তুমি তীর্থে আসিবে
বলেছিলে, তুমি তীর্থে আসিবে

বলেছিলে, তুমি তীর্থে আসিবে

  • Sub Title: তুমি আসিলে না আশার সূর্য ডুবিল সাগর-নীরে
প্রিয়তম হে বিদায়
প্রিয়তম হে বিদায়

প্রিয়তম হে বিদায়

  • Sub Title: আর রাখিতে নারি আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়॥
ও কালো ডাগর চোখে
ও কালো ডাগর চোখে

ও কালো ডাগর চোখে

  • Sub Title: কে গো সেই নিঠুর হিয়া না জানি কিসের ঝোঁকে॥
এসো বঁধূ ফিরে এসো
এসো বঁধূ ফিরে এসো

এসো বঁধূ ফিরে এসো

  • Sub Title: দিব ও-চরণে ডারি’ মোর তনু মন প্রাণ
কেন মনোবনে মালতী-বল্লরি দোলে
কেন মনোবনে মালতী-বল্লরি দোলে

কেন মনোবনে মালতী-বল্লরি দোলে

  • Sub Title: কেন মুকুলিকা ফুটে ওঠে পল্লব-তলে জানি না॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন