দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে
মসজিদেরই মিনারে।
এ কী খুশির অধীর তরঙ্গ উঠলো জেগেপ্রাণের কিনারে।।
মনে জাগে, হাজার বছর আগে
ডাকিত বেলাল এমনি অনুরাগে,
তাঁর খোশ এলাহান, মাতাইত প্রাণ
গলাইত পাষাণ ভাসাইত মদিনারে
প্রেমে ভাসাইত মদিনারে।।তোরা ভোল গৃহ-কাজ, ওরে মুসলিম থাম
চল খোদার রাহে, শোন, ডাকিছে ইমাম।
মেখে দুনিয়ারই খাক বৃথা রহিলি না-পাক,
চল মসজিদে তুই শোন মোয়াজ্জিনের ডাক,
তোর জনম যাবে বিফলে যে ভাই
এই ইবাদতে বিনা রে।।
দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে
- Sub Title: মসজিদেরই মিনারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 127
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ভেঙো না ভেঙো না ধ্যান
- Sub Title: হে মম ধ্যানের দেবতা
আজি এ কুসুম-হার সহি কেমনে
- Sub Title: ঝরিল যে ধুলায় চির-অবহেলায়
আনন্দ-দুলালি ব্রজ-বালার সনে
- Sub Title: নন্দ-দুলাল খেলে হোলি
এত কথা কি গো কহিতে জানে
- Sub Title: চঞ্চল ঐ আঁখি
আমার সোনার হিন্দুস্থান
- Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
কুল রাখো না-রাখো তুমি সে জান
- Sub Title: তুমি সে জানো
চাঁদের মতো নীরবে এসো প্রিয়
- Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥
কার বাঁশরি বাজিল মেঠো সুরে
- Sub Title: সখি কে কাহারে চায়
বঁধু তোমার আমার এই যে বিরহ
- Sub Title: এক জনমের নহে
ছন্দের বন্যা হরিণী অরণ্যা
- Sub Title: চলে গিরি-কন্যা চঞ্চল ঝর্ণা
চিকন কালো বেদের কুমার
- Sub Title: কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?
আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়
- Sub Title: আমার নবি মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়
বাংলা
English