“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে’ চেয়ে’
আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে’ চেয়ে’
  • Sub Title: আমায় চেয়ে দেখিস না তাই রূপ-গরবী মেয়ে

আর্শিতে তোর নিজের রূপই দেখিস চেয়ে’ চেয়ে’
আমায় চেয়ে দেখিস না তাই রূপ-গরবী মেয়ে।
ওলো রূপ-গরবী মেয়ে॥

নাইতে গিয়ে নদীর জলে
দেরি করিস নানান ছলে,
ওরে ভাবিস তোরে দেখতে কখন
আস্বে জোয়ার ধেয়ে
ওলো রূপ-গরবী মেয়ে॥

চাদেঁর সাথে মিলিয়ে দেখিস্
চাঁদপানা মুখ তোর,
ভাবিস তুই আসল্ শশী
চাঁদ যেন চকোর
ওলো চাঁদ যেন চকোর।

বনের পথে আনমনে
দাঁড়িয়ে থাকিস অকারণে
ওরে ভাবিস্ তোরে দেখেই বুঝি
বিহগ ওঠে গেয়ে’।
ওলো রূপ-গরবী মেয়ে॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মেঘ বিহীন খর বৈশাখে
মেঘ বিহীন খর বৈশাখে

মেঘ বিহীন খর বৈশাখে

  • Sub Title: তৃষায় কাতর চাতকী ডাকে॥
আমি তব দ্বারে প্রেম-ভিখারি
আমি তব দ্বারে প্রেম-ভিখারি

আমি তব দ্বারে প্রেম-ভিখারি

  • Sub Title: নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

  • Sub Title: প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন