একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে।
খেলার ছলে ওপার পানে এপার হতে।।
আসবে গো এ গাঙের কূলে হয়তো ভুলেআমার প্রিয়া
খোঁপায় নেবে আমার গানের কমল তুলে
আমার প্রিয়া।
খুঁজতে আমায় আসবে সুরের নদী-পথে।।নাম-হারা কোন গাঁয়ে থাকে অচেনা সে
না-ই জানিলাম, গান ভেসে যাক তাহার আশে।
নদীর জলে আলতা-রাঙা পা ডুবায়ে
রয় সে মেয়ে,
গানের কমল লাগে গো তার কমল-পায়ে
উজান বেয়ে।
সেদিন অমর হয় মোর গান
যায় অমরায় পুষ্পরথে।।
একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে
- Sub Title: খেলার ছলে ওপার পানে এপার হতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 141
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মিলন-রাতের মালা হব তোমার অলকে
- Sub Title: সজল কাজল-লেখা হব আঁখির পলকে
দাসী হতে চাই না আমি হে শ্যাম কিশোর
- Sub Title: আমি তোমার প্রিয়া হওয়ার দুঃখ লব
বুকে তোমায় নাই বা পেলাম
- Sub Title: রইবে আমার চোখের জলে
আমি মুসলিম যুবা মোর হাতে বাঁধা
- Sub Title: আলির জুলফিকার
চাঁদের পিয়ালাতে আজি
- Sub Title: জোছনা-শিরাজি ঝরে
কোন রস-যমুনার কূলে বেণু-কুঞ্জে
- Sub Title: হে কিশোর বেণুকা বাজাও
মম বন-ভবনে ঝুলন-দোলনা
- Sub Title: দে দুলায়ে উতল পবনে
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
- Sub Title: খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়
আমার ভবের অভাব লয় হয়েছে
- Sub Title: শ্যামা রসে যে-মন আছে ডুবে কাজ কিরে তার যশ-খ্যাতিতে
ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া
- Sub Title: এসো এসো মেঘমালা প্রিয়া প্রিয়া॥
আর অনুনয় করিবে না কেউ
- Sub Title: আর দেখিবে না স্বপন রাতে গো কেহ কাদেঁ হাত ধরে
গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে
- Sub Title: ঘুম কে এলে ভাঙাতে
বাংলা
English