“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ফুল বীথি এলে অতিথি
ফুল বীথি এলে অতিথি
  • Sub Title: চম্পা মঞ্জরি-কুঞ্জে পড়ে ঝরি’

স্ত্রী: ফুল বীথি এলে অতিথি
চম্পা মঞ্জরি-কুঞ্জে পড়ে ঝরি’
চঞ্চল তব পায়।

পুরুষ: কুড়ায়ে সেই ঝরা ফুল, চাঁপার মুকুল
গেঁথেছি মোহন-মালিকা
পরাব বলিয়া তোমার গলায়॥

স্ত্রী: হে রূপ-কুমার, সুন্দর প্রিয়তম
এলে যে ফিরিয়া দাসীরে স্মরিয়া
জীবন সফল মম।

পুরুষ: পরো কুন্তলে ধরো অঞ্চলে
অমিলন প্রেম-পারিজাত,

স্ত্রী: কি হবে লয়ে সে ফুল-মালা
যাহা নিশি ভোরে শুকায়।

পুরুষ: মোছ মোছ আঁখিধার লহ বাহুর হার
ভোলে অতীত ব্যথায়।

উভয়ে: বিরহ অবসানে মিলন মধুর প্রিয়
এ মিলন নিশি যেন আর না পোহায়॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

অগ্রপথিক হে সেনাদল
অগ্রপথিক হে সেনাদল

অগ্রপথিক হে সেনাদল

  • Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন