আসিলে এ ভাঙা ঘরে
কে মোর রাঙা অতিথি।
হরষে বরিষে বারিশাওন-গগন তিতি।।
বকুল-বনের সাকি
নটীন পুবালি হাওয়া
বিলায় সুরভি-সুরা
মাতায় কানন-বীথি।।বনের বেশর গাঁথে
কদম-কেশর ঝুরি,
শিশির-চুনির হারে
উজল উশীর-সিঁথি।।তিতির শিখীর সাথে
নোটন-কপোতী নাচে;
ঝিঁঝির ঝিয়ারি গাহে
ঝুমুর কাজরি-গীতি।হিঙুল হিজল-তলে
ডাহুক পিছল-আঁখি,
বধূর তমাল-চোখে
ঘনায় নিশীথ-ভীতি।তিমির-ময়ুর আজি
তারার পেখম খোলে,
জড়ায় গগন-গলে
চাঁদের ষোড়শী তিথি।।মিলন-মালায় বাজে
গোপন মৃণাল-কাঁটা,
নয়ন-জলে কি করি
আঁকিস তাহারি স্মৃতি।।
আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি
- Sub Title: কে মোর রাঙা অতিথি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
জলধারা দেও মাথে গো সখী জলধারা দেও মাথে
- Sub Title: জল ডালিয়া জলে গেলাম গো সখী বন্ধু পাইবার আশে
মৃতের দেশে নেমে এল মাতৃনামের গঙ্গাধারা
- Sub Title: আয় রে নেয়ে শুদ্ধ হবি অনুতাপে মলিন যারা
সুরধনীর ঘাটে গউর রায়
- Sub Title: গৌরায় নয়ন জলে বিন্দিল আমায়
বাসর শয্যা কেনো সাজাইলাম গো
- Sub Title: সখী গো- বড় আশা ছিলো মনে মিশিব প্রাণবন্ধুর সনে
ও গুরুর পদে মনপ্ৰাণ দিলাম নারে
- Sub Title: কৰ্ণ দিলাম নাম শ্রবণে চিত্ত দিলাম নারে
নবি আমার আশকেরই তরি, আহা মরি
- Sub Title: আউয়ালে ছিলেন আরশে
কয় দমেতে বাজে ঘড়ি কররে ঠিকানা
- Sub Title: কয় দমে হয় দিন রজনী
কবরীতে ফুল শুকালো
- Sub Title: কাননের ফুল ফুটল বনে
চরাচর সকলই মিছে মায়া, ছলনা
- Sub Title: কিছুতেই ভুলি নে আর- আর না রে-
কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে
- Sub Title: যারে ভাবি রাত্ৰিদিনে সে থাকে তার রঙ্গরসে
মন হতে প্রেম যেতেছে শুকায়ে
- Sub Title: শিথিল কপোল মলিন নয়ন তুষারধবল কেশ
বাংলা
English 
Comments