“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সখি যায়নি তো শ্যাম মথুরায়
সখি যায়নি তো শ্যাম মথুরায়
  • Sub Title: আর আমি কাঁদব না সই

সখি যায়নি তো শ্যাম মথুরায়
আর আমি কাঁদব না সই।
সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়।।

মোর অন্তরতম আছে অন্তরে
অন্তরালে সে যাবে কোথায়?
আছে ধেয়ানে স্বপনে জাগরণে মোর
নয়নের জলে আঁখি-তারায়।।

কে বলে সখি অন্ধকার এ বৃন্দাবনে কৃষ্ণ নাই,
তমাল কদম শ্যামপল্লবে হৃদি-বল্লভে দেখিতে পাই।
গোকুলে যে আজ কৃষ্ণপক্ষ
কে বলে সখি কৃষ্ণ নাই।
অন্য পক্ষে কী কাজ সখি
গোকুলে যে আজ কৃষ্ণপক্ষ,
দেখো কৃষ্ণেরই নাম লয় সবাই।
সখি গো-
আমি অন্তরে পেয়েছি লো, বাহিরে হারিয়ে তায়,
যাক না সে মথুরায়, যেথা তার প্রাণ চায়।।

শ্যামে হেরিয়াছি যমুনার কালো জলে, সাগরে,
আষাঢ়ের ঘন মেঘে হেরিয়াছি নাগরে।
হেরিয়াছি তারে শ্যাম-শস্যে হেমন্তে,
পীত-ধড়া হেরি তার কুসমি বসন্তে।
এঁকেছিলাম শ্যামের ছবি সেদিন সখি খেলার ছলে,
আঁকিনি লো চরণ তাহার, পালায়ে সে যাবে বলে।
আনিয়া দে আজ সে চিত্রপট
আঁকিব লো আজি চরণ তার,
সে যায়নি মথুরা কাঁদিস নে তোরা
আছে আছে শ্যাম হৃদে আমার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রসিক সুজন ভাইরে দুইজন
রসিক সুজন ভাইরে দুইজন

রসিক সুজন

  • Sub Title: রসিক সুজন ভাইরে দুইজন
বেদনা কী ভাষায় রে
বেদনা কী ভাষায় রে

বেদনা কী ভাষায় রে

  • Sub Title: মর্মে মর্মরি গুঞ্জরি বাজে
আজি সখী নিদ্রাভাসে গো সখী
আজি সখী নিদ্রাভাসে গো সখী

আজি সখী নিদ্রাভাসে গো সখী

  • Sub Title: আমি জাগিলাম তরাসে রে শ্যামকালিয়া
সখী রাত্র হইল ভোর
সখী রাত্র হইল ভোর

সখী রাত্র হইল ভোর

  • Sub Title: আইনা না মোর প্রাণ প্রিয়া নিদয়া-নিষ্ঠুর ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন