“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যাথা দাও
ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যাথা দাও

যত খুশি ব্যাথা দাও

(যদি) ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নীরবে সইবো
বন্ধুরে, তোমার লেখা গানটারে গাইবো।।

মন গগনে ফুলবনে; তুমি বনমালী
আমি তো সেদিন ছিলাম; প্রথম গানের কলি।।

দুটি বীনা একই সুর
ভালবাসা কি মধুর।।

যত দুরে তোমায় ছেড়ে যাইবো, বন্ধুরে।।

যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি
যেই গানের ছন্দে দিতাম মুক্তো ঝরা হাসি।
সেই মিলন রজনী; আজও তারে ভুলিনি
বিরহ রাগিণী হয়ে বাঁচবো, বন্ধুরে।।

কুল হারা ফুল আমি; নাই কোনো ঠিকানা নাই
ভুল বুঝোনা মোরে, যত দুরে ভেসে যাই।।
পাবোনা জীবনের স্বাদ; নিয়ে শুধু অপবাদ
জলে পুরে ছাই হয়ে মরবো, বন্ধুরে ।।

ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ রবে না পাশে
মাতাল রাজ্জাকের শেষ পানের ডাক যদি নেমে আসে।
ধুলো কাদা মুছিয়া; বন্ধু তোর কাছে গিয়া
চির নিদ্রায় ঢলে আমি পরবো বন্ধুরে।।

কথাঃ- মাতাল কবি রাজ্জাক দেওয়ান
শিল্পীঃ- বাউল নাজমুল

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ
বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ

বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ

  • Sub Title: বন্ধু ও প্রতিজ্ঞা করিয়া খেলা আমি যদি হারি খেলা
আমারেও করো মার্জনা
আমারেও করো মার্জনা

আমারেও করো মার্জনা

  • Sub Title: আমারেও দেহো নাথ অমৃতের কণা
ঐ বাজে মোহনবাঁশি
ঐ বাজে মোহনবাঁশি

ঐ বাজে মোহনবাঁশি

  • Sub Title: বাঁশির রন্ধ্রে রন্ধ্রে সুধামৃত করে বরিষণে ধু
 আদি কালে আদমগণ
আদি কালে আদমগণ

আদি কালে আদমগণ

  • Sub Title: এক এক জায়গায় করত ভ্রমণ
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

  • Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন