“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জম্মে যে জন পাপ করে না
জম্মে যে জন পাপ করে না

পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার

জম্মে যে জন পাপ করে না
ভাগি নয় সে করুনার
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।

পাপ না করলে মাফ করবে কি তক্তে তুমি বসিয়া
মাফ না করলে রাহমানি নাম যাবে তোমার মুছিয়া।।

তবে পুণ্য করে কাজ কি আছে তোর কাছে হাত পাতিবার
পাপির আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।

দুর্বলেরই বন্ধু তুমি সবলের ত কিছুই না
প্রবল করে জনম ভরে একদিন স্মরণ করে না।।

অধম যেনে নাও গো টেনে খুলে তোমার রুদ্ধদ্বার
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।

সমাধির ঐ পূর্ণ গর্ভে দেহ যখন হইবে নীল
আর কি বাকি থাকবে আমার আসতে ভবে কোনদিন।।

কাতরে কয় জালাল উদ্দিন এইখেলা পাতিস না আর
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।।

কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- বারী সিদ্দিকী

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চলিয়াছি গৃহ-পানে
চলিয়াছি গৃহ-পানে

চলিয়াছি গৃহ-পানে

  • Sub Title: ডেকে লও ডেকে লও বড়ো শ্রান্ত মন প্রাণ
ওই ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল হাসির বাঁধ

ওই ভাঙল হাসির বাঁধ

  • Sub Title: অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ
আমার ঘর খানায় কে বিরাজ করে
আমার ঘর খানায় কে বিরাজ করে

আমার ঘর খানায় কে বিরাজ করে

  • Sub Title: জনম ভরে একদিনও তারে দেখলাম না রে

রাই জাগো গো

  • Sub Title: জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন