নাম সম্বলে ছাড়লাম তরী
অকূল সাগরে
কূল দাও কি ডুবাইয়া মারো
যা লয় তোমার অন্তরে।।দয়াল আমার ভাঙা তরী
ভবসাগরে তুফান ভারি
প্রাণ কাঁপে ডরে
নিদানে বান্ধব তুমি
আমি আর ডাকব কারে।।যাদের নায়ের মাঝি ভালো
তারা সবাই চলে গেল
প্রেমের বাজারে
ভক্তজনের বিপদ কিসের
তুমি দয়া করো যারে।।দয়াল তোমার নিজগুণে
পাপী-তাপী কত জনে
নিলা সে পারে
তোমার নামেতে কলঙ্ক রবে
করিম যদি ডুবে মরে।।
নাম সম্বলে ছাড়লাম তরী
- Sub Title: অকূল সাগরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
কাজলবরণ পাখি গো সই ধরিয়া দে
- Sub Title: ধইরাদে ধইরাদে আমার কাজল বরণ পাখি দেগো ধরিয়া
বান্দা পুলসেরাতের কথা কিছু ভাবিও মনে
- Sub Title: পার হতে অবশ্য একদিন হবে সেইখানে
সখিলো, সখিলো, নিকরুণ মাধব
- Sub Title: মথুরাপুর যব যায়
আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে
- Sub Title: হবে যদি পেসেঞ্জার
বন্ধু, তুইন বড়ো কঠিন
- Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্
প্রেমের হাটে যাবে যদি
- Sub Title: আর নাই বেলা; চলরে এখন ধু
অতীত বর্তমানে কি আর মিল আছে
- Sub Title: নিঃস্বার্থ ভালোবাসা নাই ঘুরছে সব স্বার্থের পাছে
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
- Sub Title: তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা
- Sub Title: কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা
লাগল ধুম প্রেমের থানাতে মনচোরা পড়েছে ধরা
- Sub Title: মনচোরা পড়েছে ধরা
ভুল করে কোন ফুল-বিতানে
- Sub Title: গানের পাখি পথ হারালি
বাংলা
English 
Comments