“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ইয়া মোহাম্মদ ইয়া রসুল ইয়া রসুল
ইয়া মোহাম্মদ ইয়া রসুল ইয়া রসুল
  • Sub Title: লা ইলাহা ইল্লালাহু হাবিব খোদার মকবুল

ইয়া মোহাম্মদ ইয়া রসুল ইয়া রসুল
লা ইলাহা ইল্লালাহু, হাবিব খোদার মকবুল।।

আউওয়ালেতে নাম আহাদ
আহাদ হতে আহম্মদ হাবিব আল্লার
সেতারায় আছিলেন যবে সুরত বাহার
এসে পড়ল ধরা মা আমিনার কোল।।

জগতে পড়িল সাড়া উঠিল নুরেরই তারা
নাজিল হয় কোরান
এ বিশ্বের মোমিন যারা আনিল ইমান
যবে ফুটিল সেই ইসলামের ফুল।।

সেই কোরানে আছে লেখা, কঠিন রাস্তা যায় না দেখা
পুলসেরাতের পার
দুর্বিন শাহ কয়, নবিজির নামে ভয় নাই ভয় নাই আর
একদিন পার হবে সেই কঠিন পুল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

  • Sub Title: বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে
আমার সোনার হিন্দুস্থান
আমার সোনার হিন্দুস্থান

আমার সোনার হিন্দুস্থান

  • Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন