“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি বলব কি শুনবে কে বুঝবে কিরে ধুন্দা
আমি বলব কি শুনবে কে বুঝবে কিরে ধুন্দা

এই দুনিয়া মায়ার জালে বান্ধা

আমি বলব কি শুনবে কে বুঝবে কিরে ধুন্দা
এই দুনিয়া মায়ার জালে বান্ধা।।

বহুরূপী রঙ বাজারে
মন থাকেনা মনের ঘরে।।

রুপ দেখাইয়া প্রাণে মারে
লাগাইয়া ধান্ধা।।

আগে ছাড়ো মায়াপুরী
দিবি যদি ভব পাড়ি
চেয়ে দেখো মন-ব্যপারী
বেলা নাইরে সন্ধ্যা।।

চেতন গুরু সঙ্গো ধরো তাঁর
মনের সাথে মনকে গড়ো
নিজের কাজ নিজে করো
করুক লোকে নিন্দা।।

আগে পারের রাস্তা খুঁজো
দিন থাকিতে গুরু ভজো।।

জ্ঞান থাকিতে পাগল সাজো
চোখ থাকতে হও আন্ধা।।

যে করেছে মায়া সাধন
সেই তো ভবের পুরুষ রতন।।

রশিদ উদ্দিন বলে রে মন
মরণ নাই সে জিন্দা।।

কথাঃ- বাউল কবি রশিদ উদ্দিন
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

  • Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান্ রে সবাই টান্
 সামান্যে কি সে প্রেম হবে
সামান্যে কি সে প্রেম হবে

সামান্যে কি সে প্রেম হবে

  • Sub Title: গুরু পরশিলে আপনি প্রেম উদয় হবে
ওরে কঠিন পাষাণ মন
ওরে কঠিন পাষাণ মন

ওরে কঠিন পাষাণ মন

  • Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা
ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা

ষড়-রসিক বিনে কেবা তারে চেনে যার নাম অধরা

  • Sub Title: শাক্ত-শৈব বুঝে, যেরূপে যে মজে বৈষ্ণবের বিষ্ণুরূপ নেহারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন