“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন
আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন
  • Sub Title: সাহিত্য সম্মেলন করার উদ্যোগ নিলেন

আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন।
সাহিত্য সম্মেলন করার উদ্যোগ নিলেন।।
গণ্যমান্য সবাই এতে মিশে পড়লেন।
হাসন স্মৃতি নামে এই আয়োজন করলেন।।
হাসন স্মৃতি সম্মেলন হইল যখন।
আনন্দ পাইলেন এলাকার জনগণ।।
সিলেটে বাউল শিল্পী যারা ছিলেন।
মনের আনন্দে সবাই অংশ নিলেন।।
আধুনিক যারা গায় তারাও যোগ দিল।
রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতির শিল্পী সবাই ছিল।।
শিল্পীগণ মন আনন্দে গান তখন গেয়েছে।
উপযুক্ত সম্মান সবাই পেয়েছে।।
ঢাকা বেতারের লোক এসে হাজির হলো।
তারা বললেন, হাসন রাজার রচিত গান বলো।।
উজির মিয়া হাসন রাজার গান গেয়েছিল।
বেতারের লোক তাহা রেকর্ড করে নিল।।
গ্রামগঞ্জের লোক সবাই গান শুনতে পান।
বিশেষ আকর্ষণ ছিল মালজোড়া গান।।
প্রতিদ্বন্দ্বিতা করে গান তখন গেয়েছি।
প্রতিদ্বন্দ্বিতায় প্রথম উপহার পেয়েছি।।
জনগণের মনে বড় উৎসাহ ছিল।
সম্মেলন সবার মনে আনন্দ দিল।।
সাধারণ মানুষের মঙ্গল যারা চায়।।
লোকসঙ্গীত গণসঙ্গীত তারা ভালো পায়।।

উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্দেশ্য মহান।
প্রতিষ্ঠা করতে চায় লোকসঙ্গীতের মান।।
১৩৯৭ বাংলায় উদ্যোগ তারা নিল।
জাতীয় শহীদ মিনারে আসর করেছিল।।
তিনদিন ব্যাপী সম্মেলনের দায়িত্ব নিলেন।
শতাধিক শিল্পী তখন উপস্থিত ছিলেন।।
প্রধান অতিথি করে আমাকে নিলেন।
উদ্বোধন করার দায়িত্বও দিলেন।।
এই গান সরলপ্রাণ সবাই ভালোবাসে।
সমাজের ভেতরের ছবি বাহির হয়ে আসে।।
লোকসঙ্গীত জনগণের সুখ দুঃখের গান।
পূর্বে ছিল আজো আছে বর্তমান।।
শোষণের বিরুদ্ধে আমি শোষিতের গান গাই।
আপোসহীন সংগ্রাম করে বেঁচে থাকতে চাই।।

আত্মসৃতি-৭

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

জলে কি নিবাইতে পারে প্ৰেম অনল যার অন্তরে

  • Sub Title: এগো জল দিলে দ্বিগুণ জ্বলে শীতল হয় না গঙ্গাজলে
মাইজভাণ্ডারী গান

প্রাণের মাওলা ঘরে নাই

  • Sub Title: কার নূরী পদ হেরি জুড়াব এই তাপি মন
মাইজভাণ্ডারী গান

দহে দহে মন মোর

  • Sub Title: জলে শান্ত নহে কিন্তু বাড়ে দ্বিগুণ যাতনা
শাহ আব্দুল করিম

এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে

  • Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে
দুর্বিন শাহ

তওবা করো বারেবার

  • Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার
মাইজভাণ্ডারী গান

এমন ও মজার নাস্তা কোন বাজারে পাই

  • Sub Title: নিত্য নতুন নাস্তা আশেক কোন বাজারে পাই
রাধারমণ দত্ত

আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে

  • Sub Title: রূপের কিরণ রূপের হিরণ লাগল আমার গলে
রাধারমণ দত্ত

ঘরের মাঝে ঘর বেঁধেছে আমার মনোহরা

  • Sub Title: জাগা হয় না ঘরের মাঝে সে থাকে না ঘর ছাড়া ধু
রাধারমণ দত্ত

কে যাবে গো আয় সখী দির সমীর বনে

  • Sub Title: মনোচোরা প্ৰাণের হরি যাবে যমুনা পুলিনে চি
রাধারমণ দত্ত

চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

  • Sub Title: বালবৃদ্ধ যুবানারী তারা মধ্যে হরিগুণ গান গায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন