“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর
বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর
  • Sub Title: পিরিতি বাড়াইয়া গেলে নিলে না খবর

বন্ধু পরদেশি রে, দূর বিদেশে ঘর
পিরিতি বাড়াইয়া গেলে, নিলে না খবর।।

বন্ধু রে-
জানি না পিরিতির রীতি, কী আছে তোর মনে
তোমারও পিরিতের বিষে, অন্তর কাটে ঘুণে
বিরহ-বিচ্ছেদ-অনলে, হিয়া ঝরঝর
মনে হয় কেউ আপন আছে, আমি তোমার পর।।

বন্ধু রে-
যে নারীর বন্ধু ঘরে, কতই না আনন্দ
তুই বন্ধু বিদেশে রইলে, আমার কপাল মন্দ
রইতে কাছে রাখতাম বুকে, জুড়াইতাম অন্তর
সামনে বসাইয়া তোমায়, করিতাম আদর।।

বন্ধু রে-
কোন বা দেশে থাক, একবার স্বপনে না দেখি
নয়নের জল কালি করে, কতই চিঠি লিখি
আগে যদি জানতাম তুমি নিদয়া পামর
প্রেম করত না এ দুর্বিন শাহ, রইত একাসর।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি
ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি

ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি

  • Sub Title: অজ্ঞানকে দেও আহুতি ভব বন্ধন হবে মুক্তি
পিরিত করলে কি কেউ ছাড়ে গো
পিরিত করলে কি কেউ ছাড়ে গো

পিরিত করলে কি কেউ ছাড়ে গো

  • Sub Title: পিরিতি পিঞ্জিরার পাখী ছুটলে কি আর মিলে
ভবের গোলা আসমানে
ভবের গোলা আসমানে

ভবের গোলা আসমানে

  • Sub Title: মুক্তামণি বিকিকিনি মহাজন তার কোনখানে
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি

সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি

  • Sub Title: সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা
আমি সন্ধ্যাদীপের শিখা
আমি সন্ধ্যাদীপের শিখা

আমি সন্ধ্যাদীপের শিখা

  • Sub Title: অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন