সোনার যৌবন আমার বিফলে গেল
যৌবন জোয়ারে ভাটা দিলে পরে
আর কি উজান ধরে বলো গো বলো।।অঙ্কুর বয়সে ছেলেখেলায় মিশে
ভাবি অনায়াসে যৌবন এল।
যৌবনে মায়াজাল মদন মাঝি হইয়া কাল
মহাজনের মাল নদীতে ডুবাইল।।বন্ধু প্রেমের মহাজন তার অফুরন্ত ধন
চাহিতে কতজন আগে পাইল
আমি ভিখারি দ্বারে দ্বারে ফিরি
বুঝিতে নারি কেন নিদারুণ হইল।।আবদুল করিম ভাবে আর কি দেখা হবে?
একদিন দেখা দিবে আশা ছিল
থাকিতে সময় হইয়া সদয়
বন্ধু দয়াময় দেখা না দিলো।।
সোনার যৌবন আমার বিফলে গেল
- Sub Title: যৌবন জোয়ারে ভাটা দিলে পরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
মকরউল্লার মকর কে বুঝিতে পারে
- Sub Title: আপনি আল্লা আপনি অলি
হক নাম বল রসনা
- Sub Title: যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা
মোর প্রিয়া হবে এসো রাণী
- Sub Title: মোর প্রিয়া হবে এসো রাণী দেব
সামান্য জ্ঞানে কি মন তুই পাইবি রে
- Sub Title: বিষ জুদা করিয়ে সুধা রসিক জনা পান করে
ধড়ে কোথায় মক্কা-মদিনা
- Sub Title: চেয়ে দেখ এক নজরে
কদম্ব ডালেতে বইয়া কি সুন্দর বাজায় গো বাঁশি
- Sub Title: বাঁশি সুরে হরিয়া নেয় পরানী
যার নয়নে নয়ন চিনেছে
- Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে
শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়
- Sub Title: এর লাগিয়া এই জেলারে জালালাবাদ সবে কয়
মা, একবার দাঁড়া গো হেরি চন্দ্রানন
- Sub Title: আঁধার ক’রে কোথায় যাবি শূন্যভবন
শুধু গৌরার প্রেমে মজে গো
- Sub Title: গৌরার প্রেমের এত জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
রাখিলেন সাই কূপজল করে আন্ধেলা পুকুরে
- Sub Title: কবে হবে সজল বর্ষা চেয়ে আছি সেই ভরসা
নাগর কালিয়া ও ধীরে ধীরে তুমি যাইও
- Sub Title: বন্ধুরে উপরে মেঘের ছটা সঙ্গে শোভে পীত ধড়া রে
বাংলা
English 
Comments