“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সোনার বাংলার ঘরে ঘরে
সোনার বাংলার ঘরে ঘরে
  • Sub Title: সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া

সোনার বাংলার ঘরে ঘরে
সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
আনন্দে হাসিয়া চলিয়া পড়ে।।

পেয়ে স্বাধীনতা হাসে তরুলতা
বাঙালির মনোব্যথা গেল দূরে
অবিচার অনাচার এ দেশে চলবে না আর
ঘুচিল আঁধার একেবারে।।

ন্যায্য দাবি আমাদের দল আসিল জল্লাদের
কত মা বইনের ইজ্জত মারে
যত দুঃখ দিলো কী বলিব বলো
দ্বিগুণ জ্বালাইল বাংলার মীরজাফরে।।

মোল্লা-মুন্সি বাংলার ধর্মের দোকানদার
তাদের কথা চমৎকার মনে পড়ে
বাংলার দুর্দিনে নায়েবে রাসুলগণে
শত্রুর সমর্থনে অস্ত্র ধরে।।

লুটের মাল পাইয়া লুটের গরু খাইয়া
লম্বা তসবি লইয়া খতম পড়ে
জালিম যাতে বেঁচে রয় জুলুম যাতে আরো হয়
এই বিষয় খোদার কাছে মোনাজাত করে।।

খুন খারাবি লুটতরাজ জুলুমবাজি যত কাজ
এবার আলেম সমাজ অনেকে করে
মা বইনের ইজ্জত মারা কোলের শিশু হত্যা করা
এই কি ইসলামের ধারা দেখো বিচারে।।

দালাল রাজাকার বদর মোজাহিদ আর
হয়ে গেল ছারখার একেবারে
বাঙালি হাসে- তারা মরে ত্রাসে
করিম কয় কর্মদোষে পড়িল ফেরে।।

অগ্রন্থিত গান-১৫

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 এমন সৌভাগ্য আমার কবে হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে

এমন সৌভাগ্য আমার কবে হবে

  • Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে
মনমাঝি তুই হইস নারে বেভুল
মনমাঝি তুই হইস নারে বেভুল

মনমাঝি তুই হইস নারে বেভুল

  • Sub Title: দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল
মম মন-উপবনে চলে অভিসারে
মম মন-উপবনে চলে অভিসারে

মম মন-উপবনে চলে অভিসারে

  • Sub Title: রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি
আর কি আমি ছাড়ব তোরে
আর কি আমি ছাড়ব তোরে

আর কি আমি ছাড়ব তোরে

  • Sub Title: মন দিয়ে মন নাই বা পেলেম
নবী একি আইন করলেন জারী
নবী একি আইন করলেন জারী

নবী একি আইন করলেন জারী

  • Sub Title: পাছে মারা যায় আইন তাই ভেবে মরি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন