প্রেমের প্রতিমা, অপার যার সীমা
কে পারে মহিমা বুঝিবারে।।গীতা বেদ, বাইবেল কি কোরান
দিতেছে প্রমাণ নানা প্রকারে।
কেহ বলে সাকার, কেহ বলে নিরাকার
কেহ কয়, আছে সবার অন্তরে।।কেহ বলে আছে প্রভু, কেহ বলে নাই
কেউ বলে সঙ্গে থাকে, সর্বদাই পাই।
রয়েছে ব্যাপিয়া, পাই না খুঁজিয়া
মসজিদ, গির্জা কি মন্দিরে।।এশিয়া আফ্রিকায়, আমেরিকা অস্ট্রেলিয়ায়
কেহ বলে আছে চীন শহরে।
মক্কা বানারশী, গয়া গঙ্গা কাশী
হইয়া জঙ্গলবাসী, পাই না তারে।।হাটে কি মাঠে, ঘটে কি ঘাটে
গ্রামে শ্মশানে কিংবা কবরে।
কণ্টকও জঙ্গলে, পত্র-পল্লব-ফুলে
মলয় হিল্লোলে, খেলা করে।।সাগর সুনীলে, ভূধর অনিলে
আলো কি অন্ধকারে।
ক্ষিতি-অপ-তেজে, মরুতব্যোম মাঝে
দিতেছে ঝংকার, নিরাকারে।।চন্দ্র সুর্য তারা, গ্রহ সিতারা
রেখেছে যেমন শূন্য ভরে।
বৃক্ষলতাদি, পশু পাখি আদি
সে নামে সদায়, নৃত্য করে।।ঢাক ডংকায় ঢোলে, বেহালা করতালে
গায়ক গায়িকা গায়, কত সুরে।
বলে দুর্বিন শাহ, খেয়ে প্রেমনেশা
হয়েছি বেদিশা ভবঘুরে।।
প্রেমের প্রতিমা, অপার যার সীমা
- Sub Title: কে পারে মহিমা বুঝিবারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 22
বাউল গান এর নতুন প্রবন্ধ
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
- Sub Title: আপনারে ফানা করে
ও গুরুর পদে মনপ্ৰাণ দিলাম নারে
- Sub Title: কৰ্ণ দিলাম নাম শ্রবণে চিত্ত দিলাম নারে
ধরে আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে
- Sub Title: কর রে মন সেজদা, সেই জায়গা চিনে
হৃদয়ে ছিলে জেগে দেখি আজ শরতমেঘে
- Sub Title: দেখি আজ শরতমেঘে
পিরিতে করিল দেশান্তরী
- Sub Title: হলেম ভিখারি
আর কেনরে মন ঘুর বাহিরে
- Sub Title: চল না আপন অন্তরে
সে রূপ দেখবি যদি
- Sub Title: সরল হয়ে থাক
নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
- Sub Title: পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া বুকে কাশি লয়ে সদা কাবু
বিনদ কালিয়া বন্ধুরে বিনদ কালিয়া
- Sub Title: কেমনে থাকিব ঘরে তোমায় না হেরিয়া
না ঘুচিলে মনের ময়লা
- Sub Title: সেই সত্যপথে না যায় চলা
রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই
- Sub Title: আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই
পাখি বলে, ‘চাঁপা, আমারে কও
- Sub Title: কেন তুমি হেন নীরবে রও
বাংলা
English 
Comments